ওয়াইফাইয়ের যথাযথ গতি পেতে মাইক্রোওয়েভ বন্ধ রাখুন

২৫ মার্চ, ২০২০ ২২:১৫  
ভিডিও কল করা, এইচডি ভিডিও দেখা কিংবা অনলাইনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময়ে ব্যবহারকারীদের মাইক্রোওয়েভ ওভেন বন্ধ রাখা উচিত। কারণ এই ওভেন ওয়াইফাই সিগন্যালের গতি ধীর করে দিতে পারে। ব্রিটেনের মিডিয়া নিয়ন্ত্রণ অফকম বুধবার এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। করোনাভাইরাসের মহামারির এই সময়ে ব্যবহারকারীরা যাতে ব্রডব্যান্ডের ভালো পারফরমেন্স পান তার জন্য এই পরামর্শ দেয়া হয়েছে। কারণ এখন কোটি কোটি মানুষ বাড়িতে বসে কাজ করছে ও শিখছে। অফকম জানিয়েছে, কর্ডলেস ফোন, বেবি মনিটরস, হ্যালোজেন ল্যাম্পস, ডিমার সুইচ, স্টেরিও এবং কম্পিউটার স্পিকার, টেলিভিশন এবং মনিটরও রাউটারের কাছাকাছি থাকলে ওয়াইফাই সিগন্যালে প্রভাব পড়তে পারে। ডিবিটেক/বিএমটি